01
শ্রী শ্রী দুর্গা পুজা
সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে॥
বঙ্গানুবাদ (ভাবার্থ):
অর্থ: হে দেবী, তুমি সকল মঙ্গলের মঙ্গলস্বরূপা,
সকল কামনা পূর্ণকারিণী, আশ্রয়দাত্রী এবং ত্রিনয়নী গৌরী।
হে নারায়ণী, তোমাকে প্রণাম।
02
শ্রী শ্রী শ্যামা পূজা
ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিণী।
ধর্মার্থ মোক্ষদে দেবি নারায়ণী নমোহস্তুতে॥
বঙ্গানুবাদ (ভাবার্থ):
হে দেবী কালী, মহাকালী এবং পাপহারিণী কালিকা! যিনি ধর্ম, অর্থ এবং মোক্ষ (মুক্তি) প্রদান করেন, সেই নারায়ণী দেবীকে আমি প্রণাম জানাই।
03
শ্রী শ্রী সরস্বতী পূজা
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোস্তুতে॥
বঙ্গানুবাদ (ভাবার্থ): হে মহাভাগ্যবতী সরস্বতী, হে বিদ্যার দেবী, হে পদ্মলোচনা ও বিশালাক্ষী—আমাকে বিদ্যা দান করুন। আপনাকে প্রণাম।